বঙ্গাব্দ
প্রচ্ছদ জাতীয় রাজনীতি আন্তজাতিক খেলাধুলা বিনোদন তথ্যপ্রযুক্তি সারাদেশ আরও আইন ও জীবন

ঠাকুরগাঁওয়ে খাদ্য গুদামে দুদকের অভিযান, সাড়ে তিন টন চাল উদ্ধার।

ঠাকুরগাঁওয়ে খাদ্য গুদামে দুদকের অভিযান, সাড়ে তিন টন চাল উদ্ধার।

ঠাকুরগাঁওয়ে খাদ্য গুদামে দুদকের অভিযান, সাড়ে তিন টন চাল উদ্ধার।

মোঃ রাসেদুজ্জামান শুভ 

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলএসডি খাদ্য গুদামে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে সাড়ে তিন মেট্রিক টন চাল উদ্ধার করেছে।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে সরকারের নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের অভিযোগের সত্যতা মিলেছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী-এর নেতৃত্বে একটি সমন্বিত টিম খাদ্য গুদামে অভিযান পরিচালনা করে। এ সময় গুদামে রেকর্ডবিহীন ও মালিকানা নির্ধারণহীন চাল পাওয়া যায়। তিনজন সাক্ষীর উপস্থিতিতে উদ্ধারকৃত চালের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুত করা হয়।

দুদক জানায়, চাল সংগ্রহ ও সংরক্ষণে অনিয়ম, ঘুষ লেনদেন এবং নিম্নমানের ধান ও চাল গ্রহণের অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলেন, সরকারি খাদ্য গুদাম জনগণের খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে এ ধরনের অনিয়ম গভীর উদ্বেগজনক এবং দ্রুত স্বচ্ছ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োজন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
ফলো করুন
ফজর
৪:০০ - ৪:১৫ মিনিট
জোহর
১:১৫ - ১:৩০ মিনিট।
আসর
৫:১৫ - ৫:৩০ মিনিট
মাগরিব
৬:৫০ - ৭:০০ মিনিট
এশা
৮:৩০ - ৮:৪৫ মিনিট
জুমা
১:১৫ - ১:৩০ মিনিট