বঙ্গাব্দ

ডোমারে ক্যান্সারে আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন

রিপোর্টারের নামঃ মোঃ শরিফ বিল্লাহ
  • আপডেট টাইমঃ 07-08-2026 ইং
  • 4959 বার পঠিত
ad728

ডোমারে ক্যান্সারে আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন


মোঃ শরিফ বিল্লাহ 

স্টাফ রিপোর্টার 


নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী হাসপাতাল এলাকার বাসিন্দা কমিলা ঋষি (৪০) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সীমিত আয়ের কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। অসহায় পরিবারটি সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছে।


পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে কমিলা ঋষির শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসার ব্যয় মেটাতে পরিবারের গরু, ছাগল, ঘরের আসবাবপত্রসহ মূল্যবান সম্পদ বিক্রি করতে হয়েছে। বর্তমানে চিকিৎসা চালিয়ে নেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


কমিলা ঋষির স্বামী ধিরেন ঋষি একজন দিনমজুর। পাশাপাশি ফেরি করে যা আয় করেন, তা দিয়েই তিন সন্তানসহ পরিবারের ভরণপোষণ চলে। কিন্তু স্ত্রীর দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।


বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল কাদের জিলানীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন কমিলা ঋষি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা অব্যাহত রাখলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।


এ অবস্থায় কমিলা ঋষির চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তার স্বজনরা।


সহযোগিতা পাঠানোর মাধ্যম (বিকাশ/নগদ): ০১৭৬৪-৪৬৮-৪১৩

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728