শহীদ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি।
শহীদ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি।
মোঃ রাসেদুজ্জামান শুভ
পীরগঞ্জ উপজেলা নির্বাহী প্রতিনিধিঃ
বাংলাদেশের জনতার হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে বর্বরোচিতভাবে শহীদ উসমান হাদীর হত্যাকাণ্ডের মাধ্যমে। এই নির্মম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে আজ ২৭ ডিসেম্বর, শনিবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। আপনাকেও এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
📍 চট্টগ্রাম:
স্থান: নিউমার্কেট সময়: বিকেল ৩টা
চট্টগ্রামের প্রতিবাদ কর্মসূচিতে উসমান হাদীর হত্যার সুষ্ঠু বিচার, ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং চলমান দমন-পীড়নের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হওয়া হবে। কোনো বিচার ছাড়াই এ মামলা বন্ধ করা যাবে না। জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে।
📍 সিলেট:
স্থান:সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার
সময়:বিকেল ৩টা
সিলেটেও একই সময় ইনসাফের দাবিতে আয়োজিত হচ্ছে প্রতিবাদ সমাবেশ। ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি, সিলেট-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শহীদ উসমান হাদীর হত্যার নিন্দা এবং দ্রুত বিচারের জোর দাবি জানানো হবে।
আপনিও থাকুন ইনসাফের কণ্ঠে, ন্যায়ের আন্দোলনে।
শান্তিপূর্ণভাবে একতাবদ্ধ হই, বিচার আদায়ে দৃঢ় হই।
- ফজর
- ৪:০০ - ৪:১৫ মিনিট
- জোহর
- ১:১৫ - ১:৩০ মিনিট।
- আসর
- ৫:১৫ - ৫:৩০ মিনিট
- মাগরিব
- ৬:৫০ - ৭:০০ মিনিট
- এশা
- ৮:৩০ - ৮:৪৫ মিনিট
- জুমা
- ১:১৫ - ১:৩০ মিনিট






