বঙ্গাব্দ

সোনারগাঁও ইউনিভার্সিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে ফুলেল শুভেচ্ছা

রিপোর্টারের নামঃ মোঃ নুর জামাল হক
  • আপডেট টাইমঃ 04-08-2026 ইং
  • 6285 বার পঠিত
ad728

সোনারগাঁও ইউনিভার্সিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:

সোনারগাঁও ইউনিভার্সিটি ল'ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিকে সোনারগাঁও ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ ভুইয়া, এহসানুল হক সৌরভ, আবু বক্কর জনি, যুবরাজ ভুইয়া, সৈয়দ আহাদ, আব্দুল রাজ্জাক, রোজা মনি রোজ ও সাদিয়া রহমান।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট রাশেদুল, সহ-সভাপতি অ্যাডভোকেট আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন নিয়া, অ্যাডভোকেট তরুণ লাল বেগী, অ্যাডভোকেট রাজিয়া সুলতানা এবং শিক্ষানবীশ আইনজীবী জয় গোপাল শীলসহ সংগঠনের আরও অনেক সদস্য।

বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, নবগঠিত এই কমিটি আইন পেশায় আগ্রহী বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং তাদের দিকনির্দেশনা, সহযোগিতা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। পরে সবাই স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন। উপস্থিত শিক্ষার্থীরা মনে করেন, এই অর্জন জুনিয়রদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং সংগঠনটি সোনারগাঁও ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সবশেষে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728