ঠাকুরগাঁও পীরগঞ্জে উসমান হাদী'র স্মরণে প্রতিবাদে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালিত
পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহীদ উসমান হাদী'র স্মরণে ও তার নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে সাধারণ ছাত্র-জনতার আয়োজনে পীরগঞ্জ মিনি স্টেডিয়াম থেকে এ কর্মসূচির সূচনা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ দৃশ্যমান জায়গাগুলোতে শহীদ উসমান হাদীর বলা কথা ও তার ছবি অংকন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এ সময় তারা বলেন, আমরা এই কর্মসূচির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ন্যায়বিচার ছাড়া আমরা থামবো না। দেয়াল হবে আমাদের কণ্ঠ, রং হবে প্রতিবাদের ভাষা। প্রতিটি আঁচড়ে উচ্চারিত হবে একটাই দাবি“শহীদ উসমান হাদী হত্যার বিচার চাই”। আমাদের দায়িত্ব একসাথে থাকা, পাশে দাঁড়ানো এবং প্রতিবাদকে শক্তিশালী করা। এ প্রতিবাদ ভারতের আধিপত্যবাদ থেকে প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় অবিরাম চলবে। কারো রক্ত চক্ষু কিংবা পেশী শক্তির কাছে আমরা মাথা নোয়াবো না। সবার প্রিয় শহীদ উসমান হাদী তার জীবন দিয়ে দেখিয়ে গেছে স্রোতের বিপরীতে কিভাবে শির উঁচু করে দাঁড়িয়ে থাকতে হয়। এই এক হাদী পরপারে গেলেও-লক্ষ্য হাদী দেশের তরে প্রস্তুত রয়েছে।
তারা সবার উদ্দেশ্যে বলেন, এটি শুধু একটি কর্মসূচি নয়-এটি বীর শহীদদের পক্ষে দাঁড়ানো। এতে যদি শহীদের রক্তের ঋণ সামান্যতমও লাঘব হয়। এজন্য সকল দেশ প্রেমিক নাগরিককে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান তারা।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

