1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

এলপি গ্যাস সংকট নিরসনে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের

রিপোর্টারের নামঃ মোঃ রাসেদুজ্জামান শুভ
  • আপডেট টাইমঃ 08-01-2026 ইং
  • 18718 বার পঠিত
ad728

এলপি গ্যাস সংকট নিরসনে দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের


মোঃ রাসেদুজ্জামান শুভ 

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ 


এলপি গ্যাস নিয়ে সৃষ্ট সংকট দ্রুত নিরসনে কার্যকর, যৌক্তিক ও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।


বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, দেশের লক্ষাধিক পরিবার দৈনন্দিন রান্নার জন্য এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। বিশেষ করে শহরাঞ্চলে বসবাসকারী পরিবারগুলোর জন্য বিকল্প জ্বালানির সুযোগ অত্যন্ত সীমিত। এমন গুরুত্বপূর্ণ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক।


তিনি বলেন, এলপি গ্যাস আমদানিনির্ভর হওয়ায় এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক বাজারের সরাসরি সম্পর্ক রয়েছে। পরিবর্তিত বিশ্বপরিস্থিতির সঙ্গে সমন্বয় রেখে আগেভাগেই কার্যকর কৌশল নির্ধারণ করা প্রয়োজন ছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবহেলা ও অদক্ষতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।


বিবৃতিতে আরও বলা হয়, এলপি গ্যাসের আমদানি, বিতরণ ও বিক্রির সঙ্গে জড়িত পক্ষগুলো এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সমন্বয়হীনতা ও স্বার্থকেন্দ্রিক দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পুরো ব্যবস্থাপনায় সাধারণ ভোক্তার স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, সরকারকে অবিলম্বে এই সংকট নিরসনে দৃঢ় ও কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো উপায়ে জনগণের দুর্ভোগ লাঘব নিশ্চিত করতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728