বঙ্গাব্দ

পীরগঞ্জে নবাগত ইউএনও তাছবীর হোসেনকে নিয়ে সুধীজনদের মতবিনিময় সভা।

পীরগঞ্জে নবাগত ইউএনও তাছবীর হোসেনকে নিয়ে সুধীজনদের মতবিনিময় সভা।

পীরগঞ্জে নবাগত ইউএনও তাছবীর হোসেনকে নিয়ে সুধীজনদের মতবিনিময় সভা।

মোঃ রাসেদুজ্জামান শুভ 

পীরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাছবীর হোসেনের সঙ্গে সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. তাছবীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন—

 - পীরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইকরামুল হক

- পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম

- পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল

- সিপিবি ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সায়েম

- গণ অধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক আব্দুস সোবহান

- ঠাকুরগাঁও-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মিজানুর রহমান মাস্টার

- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর এমপি প্রার্থী গোলাম মর্তুজা সেলিম

- সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম

- সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান

অনুষ্ঠান পরিচালনা করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন।

সভায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রোভার স্কাউট সদস্য, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পীরগঞ্জের সামগ্রিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ, অনলাইন জুয়া প্রতিরোধ এবং উপজেলার বিভিন্ন সাধারণ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নবাগত ইউএনও তাছবীর হোসেন বলেন, পীরগঞ্জকে আরও উন্নত, সেবামুখী ও স্বচ্ছ প্রশাসনে এগিয়ে নিতে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা অপরিহার্য। তিনি মাদক নির্মূল, অনলাইন জুয়া বন্ধে কঠোর অবস্থান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..