মোঃ শরিফ বিল্লাহ
স্টাফ রিপোর্টার (রংপুর)
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন পর বুধবার সন্ধ্যায় ২৯ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সোহেল রানা প্রামাণিক রাসেলকে সভাপতি এবং জোবাইদ ইবনে রুবেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির বিষয়টি জানা যায়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মাসুম বিল্লাহ। সহসভাপতি হিসেবে রয়েছেন রাজ শিকর সরকার, লিমন বসুনিয়া, দিদার রসুল, আরিফ মিয়া, সেতু মিয়া, বিপ্লব হোসেন বাবু, আব্দুল আজিজ ও গাউছুল আজম নিয়ন।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে শেখ আহসান হাবীব তাছুম এবং যুগ্ম সম্পাদক হিসেবে স্বপন মিয়া, রাশেদুল ইসলাম রিপন, আশিকুর রহমান মিন্টু ও রওশন বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান রোমিও, সহসাংগঠনিক সম্পাদক নাঈম মিয়া, প্রচার সম্পাদক নাসিরুল ইসলাম নিশাত, সহপ্রচার সম্পাদক রিফাত, দপ্তর সম্পাদক নাহিদ রাজ এবং সহদপ্তর সম্পাদক মেফতাউল জান্নাত লাবিবকে রাখা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শাহিনুর ইসলাম সম্রাট, হাবিবুর রহমান হাবিব, সাকিল আহমেদ, সানজুল কবির সেতু, নাহিদ হাসান, রিফাতুল ইসলাম রোহান ও মিয়াদ ফয়সাল তুবার।
নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
| ফজর | ৪:০০ - ৪:১৫ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১:১৫ - ১:৩০ মিনিট। দুপুর |
| আছর | ৫:১৫ - ৫:৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬:৫০ - ৭:০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৮:৩০ - ৮:৪৫ মিনিট রাত |
| জুম্মা | ১:১৫ - ১:৩০ মিনিট দুপুর |

