বঙ্গাব্দ

ডোমারে চাহিদার তুলনায় অর্ধেকের কাছাকাছি বিদ্যুৎ সরবরাহ, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি

রিপোর্টারের নামঃ মোঃ শরিফ বিল্লাহ
  • আপডেট টাইমঃ 09-08-2026 ইং
  • 4378 বার পঠিত
ad728

ডোমারে চাহিদার তুলনায় অর্ধেকের কাছাকাছি বিদ্যুৎ সরবরাহ, বাড়ছে লোডশেডিংয়ের ভোগান্তি


মোঃ শরিফ বিল্লাহ 

স্টাফ রিপোর্টার (রংপুর)


নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিংয়ের ভোগান্তি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।


সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ডোমারে বিদ্যুতের চাহিদা প্রায় ১১ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে প্রায় ৫ থেকে সাড়ে ৬ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি থাকায় লোডশেডিং করতে হচ্ছে।


বিদ্যুৎ সরবরাহের ঘাটতির কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী এবং বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ গ্রাহকরা। বিশেষ করে রাতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় গ্রাহকদের দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে লোডশেডিং কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728