বঙ্গাব্দ

সততা ও নিষ্ঠার জন্য প্রশংসিত ডোমারের ইউএনও শায়লা সাঈদ তন্বী

রিপোর্টারের নামঃ মোঃ শরিফ বিল্লাহ
  • আপডেট টাইমঃ 09-08-2026 ইং
  • 4456 বার পঠিত
ad728


মোঃ শরিফ বিল্লাহ 

স্টাফ রিপোর্টার (রংপুর)


নিজ দায়িত্ব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালনের জন্য ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বীসহ দেশের ৮৩ উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


রোববার (৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কর্মকর্তাকে প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে পালনের আহ্বান জানান। পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেক ব্যক্তির জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত। আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।


ডোমার উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও অর্থের সঠিক ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউএনও শায়লা সাঈদ তন্বীর কাজের প্রশংসা করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728