পুনাক এর আয়োজনে ঠাকুরগাঁও ছানি অপারেশন ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত।
অদ্য ১৭ জানুয়ারী ২০২৬ খ্রি. পুলিশ লাইন্স, ঠাকুরগাঁও-এ গাক চক্ষু হাসপাতাল, দিনাজপুর এর উদ্যোগে ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ঠাকুরগাঁও এর আয়োজনে এবং জেলা পুলিশ, ঠাকুরগাঁও এর সার্বিক সহযোগিতায় পুলিশ লাইন্স, ঠাকুরগাঁও-এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোছাঃ হোসনে আরা, সভানেত্রী, পুনাক, ঠাকুরগাঁও মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, চোখ মানব জীবনের অমূল্য সম্পদ। সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন, তার মধ্যে চোখ হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু অসাবধানতাবশত সময়মতো চোখের চিকিৎসা না করানোর কারণে আমরা এ অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই এক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে সভানেত্রী পুনাক, ঠাকুরগাঁও মহোদয় বলেন, পুনাক নিজস্ব কার্যক্রমের বাইরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।
উক্ত ক্যাম্পেইনে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ ঠাকুরগাঁও জেলাধীন বিভিন্ন থানা হতে আগত মোট ৮৯০ জনেরও অধিক সাধারণ মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষুধ ও লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা প্রদান করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

