1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশে যাওয়া নিয়ে উত্তাপ, দেশে ফেরার পর আলোচনার অবসান?

রিপোর্টারের নামঃ গত ৭ই মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। যদিও তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন বলে জানানো হয়েছিল, বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেতেই দেশের রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা,সমালোচনা, বিক্ষোভ শুরু হয়।
  • আপডেট টাইমঃ 10-06-2025 ইং
  • 24743 বার পঠিত
ad728

আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে 'গণহত্যার' অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ বিভিন্ন দল ও সংগঠন।


প্রথমে কর্মসূচির ডাক দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং পরে শাহবাগে অবস্থান নেন তিনিসহ অনেকে।


তীব্র জনরোষের মধ্যে সরকারের পক্ষ থেকে তৎপরতা দেখা যায়। প্রথমে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়।


এরপর বিমানবন্দরের ইমিগ্রেশনে দায়িত্বে থাকা একজন অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।


যদিও সেই কর্মকর্তারা উর্ধ্বতনদের সম্মতি নিয়েই ইমিগ্রেশন সম্পন্ন করেছিলেন বলে বাংলাদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।


আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার, যার নেতৃত্বে ছিলেন উপদেষ্টা পরিষদের তিন সদস্য।


স্বরাষ্ট্র উপদেষ্টা সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, "সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। ইতিমধ্যে জড়িতদের বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে।"


এরপর আন্দোলনের চাপের মুখে গত ১০ই মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই দল এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।


এই সিদ্ধান্ত আসার পর শাহবাগে জড়ো হয়ে উল্লাস করেন আন্দোলনকারীরা। অনেকেই মনে করেন, আবদুল হামিদের দেশত্যাগ ছিল এই সিদ্ধান্তের অন্যতম অনুঘটক।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

ad728
ad728