বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
নীলফামারীর ডোমারে সন্তান ডা. সুমন হকের অফলাইন চেম্বার উদ্বোধন।
মোঃ শরিফ বিল্লাহ
নীলফামারী জেলা প্রতিনিধি।
চিলাহাটির কৃতি সন্তান, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. সুমন হক আনুষ্ঠানিকভাবে তাঁর অফলাইন চেম্বার কার্যক্রম শুরু করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামীকাল থেকে নিয়মিতভাবে ডোমার উপজেলার বনওয়ারী মোড়ে অবস্থিত সেভেন স্টার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কেতকীবাড়ী বোর্ড বাজারের আনিসা ফার্মেসিতে রোগী দেখবেন।
চেম্বার উদ্বোধনের দিনটি স্মরণীয় করে রাখতে তিনি প্রথমে নিজের চিকিৎসকের চেয়ারে বাবা, মা ও শ্বশুরকে বসান। পরে তাঁদের হাতেই গলায় স্টেথোস্কোপ পরিধান করেন। এ প্রসঙ্গে ডা. সুমন হক বলেন, "জীবনের অন্যতম আনন্দের দিন আজ। আল্লাহ যেন এই স্টেথোস্কোপের মর্যাদা রাখার তাওফিক দেন এবং আমৃত্যু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।"
তিনি আরও জানান, ডোমারের সেভেন স্টার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং কেতকীবাড়ীর আনিসা ফার্মেসিতে প্রতি শুক্রবার একই সময়ে রোগী দেখবেন।
চিকিৎসাসেবা গ্রহণের জন্য সিরিয়াল নেওয়া যাবে ০১৯৯৭-৯৭৭৭৮২ নম্বরে (ফোন ও হোয়াটসঅ্যাপ)।
চেম্বার কার্যক্রম শুরুর এ উপলক্ষে ডা. সুমন হক সবার কাছে দোয়া কামনা করেছেন এবং এলাকার মানুষের সেবায় আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।