বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা শাহিদ মাহমুদ
মোঃ শরিফ বিল্লাহ
নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তাকে রংপুর জেলা কারাগার থেকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে নীলফামারী শহরের ডাকবাংলো সার্কিট হাউস ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মায়ের জানাজায় অংশ নেন তিনি।
জানাজা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় রংপুর জেলা কারাগারে নেওয়া হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মায়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া দুটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলার আসামি শাহিদ মাহমুদ। ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।