বিশেষ প্রতিনিধি, Team Ovijog Desk।।
জাতীয় নির্বাচনে সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের লক্ষ্যে কেরানীগঞ্জে ‘আপ বাংলাদেশ’-এর গণসংযোগ
মোঃ রাসেদুজ্জামান শুভ
স্টাফ রিপোর্টার
২৩ জানুয়ারি, ২০২৬
আসন্ন জাতীয় নির্বাচনে সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে কেরানীগঞ্জে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে ‘আপ বাংলাদেশ’ (ঢাকা জেলা দক্ষিণ)। আজ শুক্রবার (২৩ জানুয়ারি) কেরানীগঞ্জের জিনজিরা ও কদমতলী এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের যুগ্ম প্রধান সংগঠক মোঃ আহছান উল্লাহ-এর নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়। এসময় নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জাতীয় নির্বাচনের আমূল সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগ কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
ইমরান হোসাইন রাহাত, সদস্য, কেন্দ্রীয় প্রচার ও জনসংযোগ কমিটি।
মিজান রহমান, যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা দক্ষিণ।
আল আমিন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা দক্ষিণ।
আছিফুর রহমান, সদস্য সচিব, ঢাকা জেলা দক্ষিণ।
জুয়েল আহমেদ, যুগ্ম সদস্য সচিব, ঢাকা জেলা দক্ষিণ।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ এই প্রচারণায় অংশগ্রহণ করেন। প্রচারণাকালে বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও নির্বাচনী ব্যবস্থায় স্থায়ী সংস্কার নিশ্চিত করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই।