বিশেষ প্রতিনিধি, Team Ovijog।।
আপ বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটি পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও পরিচিতি সভা সম্পন্ন।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওঃ আপ বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে জেলা পুলিশ সুপারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সামাজিক স্থিতিশীলতা, এবং হিন্দু–মুসলিম–বৌদ্ধ–খ্রিস্টানসহ সব ধর্মীয় সম্প্রদায়ের সামগ্রিক সমস্যাবলী নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়।
পুলিশ সুপার সভায় জানান—জেলার যেকোনো জরুরি সমস্যা, সংঘাত, বা আইন–শৃঙ্খলা সংশ্লিষ্ট ঘটনার ক্ষেত্রে কমিটির সদস্যরা যেন সরাসরি এবং দ্রুত তাকে অবহিত করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, সকল বৈধ ও প্রয়োজনীয় বিষয়ে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
সভা শেষে পুলিশ সুপার আপ বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানান।
ঠাকুরগাঁও জেলা আহ্বায়ক কমিটির দায়িত্বশীলরা (সভায় উপস্থিত ছিলেন)
আহ্বায়ক
মোঃ শহিদুল্লাহ — সভায় উপস্থিত ছিলেন
যুগ্ম আহ্বায়ক
মোঃ রাসেদুজ্জামান শুভ — সভায় উপস্থিত ছিলেন
সদস্য সচিব
মোঃ শাহিনুর রহমান — সভায় উপস্থিত ছিলেন
যুগ্ম সদস্য সচিব
আবু রায়হান — সভায় উপস্থিত ছিলেন
সদস্য
মোঃ ইয়াসিন আরাফাত — সভায় উপস্থিত ছিলেন।