বিশেষ প্রতিনিধি, Team Ovijog।।
সিলেটের মোগলাবাজার এলাকায় দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি কয়েক দিন আগে ঘটে। শিশুটি গুরুতর শারীরিক সমস্যার কারণে সোমবার সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-তে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা জানান, ঘটনার পর থেকে মেয়েটি অস্বাভাবিক আচরণ করছে ও প্রায়ই কাঁদছে। হাসপাতালে চিকিৎসকরা শারীরিক পরীক্ষার পর এটি যৌন নির্যাতনের ঘটনা হিসেবে চিহ্নিত করেন। চিকিৎসকরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন এবং পুলিশ কেস হিসেবে নথিভুক্ত করার পরামর্শ দিয়েছেন।
শিশুটির বাবা জানান, ১০ আগস্টের ঘটনার পর একজন পুলিশ সদস্য ঘটনাস্থলে আসেন। স্থানীয় মুরুব্বিরা পুলিশের সঙ্গে কথা বলার পর পুলিশ চলে যায়।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। তবে যদি পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়েও ব্যবস্থা না নেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।